রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে আজ ঈদুল আজহা

news-image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার ধর্মীয় মর্যাদা ও উৎসবের আমেজে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি ও হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন মুসল্লিরা।

উকুফে আরাফা সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঈদুল আজহার কার্যক্রম। মঙ্গলবার জিলহজের নবম দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি আরাফাতের ময়দানে একত্রিত হন। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর ছিল পুরো আরাফাত এলাকা।

হজের প্রধান রুকন হিসেবে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। এ সময় তারা নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অনেকে অশ্রুসিক্ত প্রার্থনায় অংশ নেন।

দুপুরে নামিরা মসজিদ থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। বিশ্বের ৩৫টি ভাষায়, বাংলাসহ, সরাসরি সম্প্রচার করা হয় এ খুতবা।

খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামী মূল্যবোধ ও বিশ্বশান্তির গুরুত্ব তুলে ধরা হয়। পরে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে মুজদালিফার উদ্দেশে রওনা হন। সেখানে রাতযাপন ও মিনায় পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন তারা।

আজ ১০ জিলহজ মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হবে ঈদের মূল আনুষ্ঠানিকতা। এরপর কোরবানি, মাথা মুণ্ডন এবং কাবা শরিফ তাওয়াফের মাধ্যমে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা