,

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

news-image

কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, ছবিটি আপাতত ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরী। পরিচালনা করেছেন আলোক হাসান। গল্পে উঠে এসেছে সমাজের বাধা ও প্রভাবশালীদের প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা এক প্রেম ও বিরহের কাহিনি।

জানা গেছে, ঈদে মুক্তি নিয়ে আগের দিন পর্যন্ত প্রস্তুতি চললেও শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করা হয়। বিষয়টি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে শুরু হওয়া এই সিনেমার শুটিং শেষে প্রথমে নাম ছিল ‘নাকফুল’। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’।

ঈদে মুক্তি না পাওয়ায় এখন সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে আসবে, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড