ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে
প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌযান লক্ষ্যবস্তু করা হয়। হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে ব্যাখ্যা করেছে।
হামলার আগে বন্দর আব্বাস এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এরপরই সোমবার রাতে আইআরজিসির কিছু নৌযানে এবং দক্ষিণ ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালিতে সম্ভাব্য মাইন স্থাপনের প্রস্তুতির তথ্য পাওয়ার পরই অভিযান শুরু করা হয়। পাশাপাশি দাবি করা হয়, হামলার সময় ইরানের কিছু ঘাঁটি থেকে মার্কিন বিমান লক্ষ্য করে পাল্টা প্রতিক্রিয়াও এসেছে।
এ ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালির মতো কৌশলগত এলাকাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।











