ঈদ স্পেশাল মাটন কালাভুনা রেসিপি

news-image
লাইফস্টাইল ডেস্ক : ঈদের খাবারের মেন্যুতে নতুন স্বাদ যোগ করতে পারেন ঘরোয়া মাটন কালাভুনা। ধীরে ধীরে মসলায় কষিয়ে রান্না করা এই পদ খাসির মাংসে আনে গাঢ় রং, ঝাঁঝালো ঘ্রাণ আর দারুণ স্বাদ। ভাত, পোলাও বা পরোটার সঙ্গে এটি সহজেই হয়ে উঠতে পারে পরিবারের প্রিয় খাবার।

উপকরণ:
খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, রাঁধুনি বা জোয়ান ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, জয়ফল-জয়িত্রী গুঁড়া ১ চা চামচ, মৌরি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, তেজপাতা-দারুচিনি-এলাচ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি:
প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টকদই, আদা-রসুন বাটা ও লবণ মিশিয়ে অন্তত ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন, এতে মাংস নরম হবে ও স্বাদ ভেতরে ঢুকবে।

একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করুন। অর্ধেক বেরেস্তা তুলে রেখে বাকি অংশে তেজপাতা, দারুচিনি, এলাচ ও অন্যান্য মসলা দিন। এরপর মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন।

মাংস থেকে পানি বের হলে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিন। মাংস নরম হয়ে এলে আরও কিছুক্ষণ কষিয়ে ঘন ঝোল ও গাঢ় রং তৈরি করুন।

সবশেষে ওপরে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ভাত, পোলাও বা পরোটার সঙ্গে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা