রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা

news-image
নিজস্ব প্রতিবেদক : ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলে বিশেষ ছাড় কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আলাদা কোচ চালুর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি কোচে নারীদের জন্য আলাদা যাত্রার ব্যবস্থা চালু হয়েছে। ঈদের পর ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনে এ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রেলমন্ত্রী বলেন, বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। নতুন কোচ যুক্ত হলে এই ব্যবধান আরও কমানো সম্ভব হবে।

এছাড়া বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য ২৫ শতাংশ ছাড়ে বিশেষ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এই সুবিধা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ