রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের বাইরে হামলা, নিহত বন্দুকধারী

news-image
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে হামলাকারী এক যুবক। এ ঘটনায় অন্তত একজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

নিহত যুবকের নাম নাসির বেস্ট। ২১ বছর বয়সী ওই যুবক শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছে একটি নিরাপত্তা চৌকিতে গুলি চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিজেকে যিশুখ্রিস্টের অবতার বলে দাবি করতেন। এর আগেও তিনি একাধিকবার হোয়াইট হাউসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন।

ঘটনার পর হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়। এফবিআইসহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’