রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আদালতে গোলাগুলি, আহত ৫

news-image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি।

রোববার সকাল ১১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে প্রতিপক্ষ গুলি চালায়।

ঘটনার পর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর