রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে ঈদুল আযহা, শরীর ঠান্ডা রাখবে যে খাবারগুলো

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদুল আযহা মানেই উদযাপন। উৎসবের ভোজে থাকে নানা পদের খাবারের আয়োজন। এবছর গ্রীষ্মকালে ঈদুল আযহা। গরমের সময় খাবার একটু রয়ে-সয়ে খেতে হয়, একথা তো আমরা সবাই জানি। তাই বলে কি ঈদের দিনটিতে বাহারি খাবারের আয়োজন থাকবে না? নিশ্চয়ই থাকবে। সেজন্য আপনাকে বেছে নিতে হবে এমন সব খাবার যেগুলো খেতে সুস্বাদু এবং শরীরও ভেতর থেকে ঠান্ডা রাখে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে-

১. রোজ লেমন শরবত

রোজ লেমন শরবত হলো রোজ সিরাপ, লেবুর রস, ঠান্ডা পানি এবং বরফ কুচি দিয়ে তৈরি একটি সতেজকারক পানীয়। এর শীতল স্বাদ গরম কমাতে সাহায্য করে। আপনার ঈদ উদযাপনে টক-মিষ্টি পানীয় হিসেবে এটি রাখতে পারেন। এতে শরীর সতেজ হওয়ার পাশাপাশি ঈদের আনন্দও যোগ হবে।

২. দই ছোলা চাট

এই হালকা চাটটি সেদ্ধ ছোলার সঙ্গে ঠান্ডা দই, পেঁয়াজ, টমেটো এবং হালকা মসলা মিশিয়ে তৈরি করা হয়। এটি পেট ভরা রাখে, পুষ্টিকর এবং ভারী খাবারের পর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আপনার ঈদুল আযহার নাস্তার আয়োজনে এটি রাখতে পারেন। তাতে গরমেও শরীর ভেতর থেকে শীতল থাকবে।

৩. ওয়াটারমেলন মিন্ট কুলার

তরমুজ, পুদিনা পাতা এবং বরফ একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করতে পারেন প্রাকৃতিক হাইড্রেটিং গ্রীষ্মকালীন এই পানীয়। সুস্বাদু এই পানীয় আপনাকে সতেজ ও হালকা অনুভূতি দেবে। ঈদের উষ্ণ দুপুরে আপনাকে প্রাণবন্ত করে তুলবে তরমুজের এই শরবত। অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এটি।

৪. আমের কুলফি

আমের কুলফি হলো পাকা আমের পাল্প, দুধ এবং শুকনো ফল দিয়ে তৈরি একটি ক্রিমি ফ্রোজেন মিষ্টি খাবার। এর সতেজ মিষ্টি স্বাদ ঈদের ভরপেট খাবারের পর একটি উপযুক্ত ডেজার্ট হিসেবে কাজ করে। এখন তো প্রায় সব বাড়িতেই আম রয়েছে। চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন এই পদ।

৫. পুদিনা শসা রায়তা

পুদিনা শসা রায়তা হলো দই, শসা এবং তাজা পুদিনা দিয়ে তৈরি একটি শীতল সাইড ডিশ। এটি বিরিয়ানি এবং কাবাবের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায় এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এই ঈদে ভারী খাবার খেয়ে ফেললেও সমস্যা নেই, সঙ্গে এ ধরনের রায়তা থাকলে হজম নিয়ে চিন্তা করতে হবে না।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের