রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

news-image
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কোরবানির পশুর হাটে যাওয়ার পথে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আনসার ক্যাম্প এলাকার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার শাহাদাত হোসেন (১৪) ও একই এলাকার মোহাম্মদ তাসনিম (১৪)। আহত কিশোর তানভির হোসেন (১৭) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে পশুর হাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ