রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত হোসেন

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেনকে ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।

সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ‘TOAB International Tourism Award 2026’-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ক্রিকেট ট্যুরিজম’ ধারণা চালু এবং পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখার জন্য তিনি প্রশংসিত হন। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে প্রথম সমঝোতা উদ্যোগের অন্যতম উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, পর্যটন খাতের প্রতিনিধি ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।

মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দেশের প্রিমিয়াম হসপিটালিটি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটির আওতায় দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হ্যানসা প্রিমিয়াম রেসিডেন্স পরিচালিত হচ্ছে।

দীর্ঘ পেশাগত জীবনে তিনি পর্যটন খাতের উন্নয়ন, ডেস্টিনেশন ব্র্যান্ডিং, সেবার মানোন্নয়ন ও টেকসই আতিথেয়তা ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এর আগে দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ সম্মাননাও অর্জন করেছেন তিনি।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই বিষয়ে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ