রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

news-image
আদালত প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।

শনিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা গত ১৯ মে জ্যাকবকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়।

দুদকের পক্ষে প্রসিকিউটর হাফিজুর রহমান আদালতে শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জ্যাকব প্রায় ১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন, যার বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৫ কোটি ৬৯ লাখ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও আনা হয়েছে।

গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। পরে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ