৪৭১ শিক্ষকের বিরুদ্ধে মাউশির ব্যবস্থা
অভিযুক্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজের ৬৪ জন এবং কারিগরি শিক্ষার পাঁচজন শিক্ষক রয়েছেন। শনিবার পৃথকভাবে তাদের কাছে নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, কেন তাদের এমপিও সুবিধা বাতিল বা স্থগিত করা হবে না এবং নিয়োগ বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত ব্যাখ্যা ১০ কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) তদন্তে এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া হিসেবে শনাক্ত করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এর ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মাউশি।











