রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে টর্নেডো, প্রাণ গেল বৃদ্ধার

news-image
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে কালবৈশাখীর সময় সৃষ্ট টর্নেডোর আঘাতে গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু গাছ উপড়ে পড়ার পাশাপাশি প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেগম (৬৫) ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করেই কয়েক মিনিটের জন্য টর্নেডো আঘাত হানে। ওই সময় রান্না করছিলেন বৃদ্ধা বেগম। প্রবল ঝড়ে একটি গাছ ঘরের ওপর ভেঙে পড়লে তিনি চাপা পড়ে মারা যান।

টর্নেডোটি নন্নী, পোড়াগাঁও, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। এতে বহু ঘরের টিনের চালা উড়ে যায় এবং শত শত গাছ ভেঙে পড়ে। অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নন্নী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টর্নেডোর তীব্রতা এতটাই ছিল যে পাকা ঘরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন এবং চারপাশে গাছপালা ভেঙে পড়ার শব্দ শুনেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পরে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের