,

বিশ্বকাপে ৫০ ডলারের টিকিট আনছে নিউইয়র্ক

news-image
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য বিশেষ স্বল্পমূল্যের টিকিট কর্মসূচি ঘোষণা করেছেন শহরের মেয়র জোহারান মামদানি। এই উদ্যোগে মাত্র ৫০ মার্কিন ডলারে ম্যাচ দেখার সুযোগ পাবেন নির্বাচিত দর্শকরা।

লটারির মাধ্যমে নিউইয়র্কের পাঁচটি বরোর বাসিন্দাদের মধ্যে এসব টিকিট বিতরণ করা হবে। টিকিটগুলো নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের নির্দিষ্ট ম্যাচগুলোর জন্য প্রযোজ্য হবে। তবে ফাইনাল ম্যাচ এই তালিকায় থাকছে না। দর্শকদের জন্য স্টেডিয়ামে যাতায়াতের বাস সুবিধাও রাখা হয়েছে।

এই কর্মসূচির আওতায় মোট এক হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে। সাতটি ম্যাচের প্রতিটির জন্য প্রায় ১৫০টি করে টিকিট থাকবে। আসনগুলো হবে ৮২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের উপরের গ্যালারিতে।

বিশেষ টিকিট সুবিধার আওতায় থাকা ম্যাচগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল-মরক্কো, ফ্রান্স-সেনেগাল, নরওয়ে-সেনেগাল, ইকুয়েডর-জার্মানি এবং পানামা-ইংল্যান্ড ম্যাচ। এছাড়া রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬-এর দুটি ম্যাচও অন্তর্ভুক্ত করা হয়েছে।

হারলেমের লিটল সেনেগাল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতীয় দলের ফুটবলার টিম উইয়া ও মার্ক ম্যাকেঞ্জিও উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ আয়োজক শহরগুলোর মধ্যে এবারই প্রথম কোনো শহর নিজস্ব বাসিন্দাদের জন্য আলাদা টিকিট কর্মসূচি চালু করল। এর আগে কাতার বিশ্বকাপে সীমিত পরিসরে স্থানীয়দের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।

২৫ মে সকাল ১০টা থেকে টিকিটের জন্য আবেদন শুরু হবে এবং চলবে ৩০ মে বিকেল ৫টা পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিত ব্যক্তিরা সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। ম্যাচের দিন টিকিট সরবরাহ করা হবে এবং তা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।

এই উদ্যোগটি নিউইয়র্ক-নিউ জার্সি বিশ্বকাপ আয়োজক কমিটি ও মেয়রের কার্যালয়ের যৌথ পরিকল্পনা। তবে ফিফা সরাসরি এতে যুক্ত নয়। সংস্থাটি নিজেদের টিকিট বিক্রিতে গতিশীল মূল্যনীতি অনুসরণ করছে, যার কারণে অনেক ম্যাচের টিকিটের দাম কয়েকশ ডলারে পৌঁছেছে।

বিশ্বকাপ ঘিরে অতিরিক্ত যাতায়াত খরচ নিয়েও সমালোচনা রয়েছে। নিউ জার্সি ট্রানজিটের ট্রেন ভাড়া ও বাস ভাড়ার উচ্চমূল্য দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

মেয়র মামদানি বলেন, প্রকৃত ফুটবলপ্রেমীদের অনেকেই উচ্চমূল্যের কারণে মাঠে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। এতে বিশ্বকাপের আসল পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড