রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর শুরু রামিসা হত্যা মামলার বিচার

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদুল আজহার পরপরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডিএনএ রিপোর্ট হাতে এলে ঈদের আগেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হবে।

শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই রিপোর্ট পাওয়ার পরই পুলিশ আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করবে।

তিনি আরও জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে মামলার বিচার শেষ করতে চায় এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যার ঘটনায় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিচার শেষে যেন জনমনে কোনো সংশয় না থাকে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

অনুষ্ঠানে তিনি সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মনজুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব খাদেম উল কায়েস, উপ-পরিচালক মাসুদা ইয়াসমিন, সহকারী পরিচালক শাশ্বতী বিপ্লবসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা