ঈদে ফুয়াদের গানে নাচবেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : ঈদকে সামনে রেখে নতুন গান তৈরি করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘লোকে বলে’ শীর্ষক ফোক-পপ ঘরানার এই গানটির মিউজিক ভিডিওতে দেখা যাবে নায়িকা নুসরাত ফারিয়াকে।

নতুন ও পুরোনো সংগীতধারার মিশেলে তৈরি গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। গানের ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।

সম্প্রতি এ গানের ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

গানটি সম্পর্কে ফুয়াদ আল মুক্তাদির বলেন, এতে এক দিকে যেমন রয়েছে গ্রামীণ সংগীতের মাটির ছোঁয়া, অন্যদিকে রয়েছে আধুনিক প্রযোজনার পরিপাটি উপস্থাপন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি