রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

news-image

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন ফেসবুকে জানান, মসজিদ থেকে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে আঘাত করে। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হন। তার নিজের ওপরও কিল-ঘুষি চালানো হয় এবং হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ঘটে। ঘটনার পর এনিসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ