,

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদলের

news-image
নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, “রামিসা আমাদের বোন, আমাদের কন্যা। তার স্কুল যাওয়ার সাধারণ দিনের মতো সকালটিও শুরু হওয়া উচিত ছিল। কিন্তু মঙ্গলবার সকালে তার সঙ্গে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড। এই বর্বর ঘটনা দেশের সামাজিক অবক্ষয়কে আবারও চোখে আঙুল দিয়ে দেখালো।”

নাছির উদ্দীন নাছির জানান, প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি বর্তমান সরকারের কাছে আহ্বান জানান, দ্রুত রামিসাকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে এমন নৃশংস অপরাধের পুনরাবৃত্তি রোধ করার দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।

শিশুদের নিরাপত্তা ও সামাজিক নৈতিকতা বজায় রাখতে পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রের দায়িত্বকে সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “যদি নৈতিক শিক্ষার প্রসার নিশ্চিত করা যায়, তবে পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সহজ হবে।”

পোস্টের শেষ অংশে তিনি পুনরায় দাবি করেন, “দ্রুততম সময়ে রামিসার হত্যার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শিশুর হাসি যারা কেড়ে নেয়, তারা গোটা মানবজাতির শত্রু। আমাদের প্রত্যয়: হাসলে শিশু হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ।”

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর