রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্টে আবার ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হচ্ছে

news-image
অনলাইন ডেস্ক : বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এই পদক্ষেপ বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘমেয়াদী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়, গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বহাল রাখার সুপারিশ করেছিল। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সেই সিদ্ধান্ত কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। বর্তমান সরকার এখন সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে। শীর্ষ একটি জাতীয় দৈনিক এই খবর প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর