,

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ ছত্রভঙ্গ করেছে

news-image

গাজীপুর: কোনাবাড়ী ও শ্রীপুরে তিনটি ভিন্ন কারখানায় বকেয়া বেতন, বাৎসরিক ছুটি, ইনক্রিমেন্ট ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুরের মিতালী গ্রুপের কে এস এস নিট কম্পোজিট কারখানায় ঈদুল আজহার জন্য ১১ দিনের ছুটি, মে মাসের বেতন এবং কয়েকজন কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছিল। আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। এরপর উত্তেজনা বৃদ্ধি পায়। শ্রমিকরা প্রধান ফটক ভেঙে কারখানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে।

কোনাবাড়ীর জরুন এলাকার কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতন পাওয়ার দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছেন। রোববার থেকে ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। মঙ্গলবারও বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কার্যক্রম স্থবির থাকে। শ্রমিকদের অভিযোগ, অনেক স্টাফের ১৫–২০ মাসের বেতন বকেয়া রয়েছে।

এছাড়া গাজীপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত তমিজউদ্দীন টেক্সটাইল মিলসের শ্রমিকরাও কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেছেন। তাদের দাবি, বাৎসরিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও মে মাসের অর্ধেক বেতন ঈদের আগেই পরিশোধ করা হোক। শ্রমিকরা অভিযোগ করেন, অসুস্থ থাকলেও কর্তৃপক্ষ ছুটি দেয় না এবং অমানবিক আচরণ করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, কেয়া নীট কম্পোজিট লিমিটেডে শ্রমিকদের কর্মবিরতি জানার পর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছিলেন। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড