,

খালেদাকে দেওয়া ‘কালো মানিক’ এবার বিক্রয়ের পথে

news-image

পটুয়াখালী: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘কালো মানিক’ নামের আলোচিত গরুটি এবার কোরবানির ঈদে বিক্রি করতে চাইছেন সোহাগ মৃধা। ৪৫ মণ ওজনের এই ষাঁড়টির দাম রাখা হয়েছে ২২ লাখ টাকা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে আসছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়ার সোহাগ মৃধা ও তার পরিবার গরুটির যত্ন করছেন। তারা জানান, ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনা হয়। পরে সেই গাভির বাছুর কালো রঙের হওয়ায় নাম রাখা হয় ‘কালো মানিক’। দীর্ঘ সাত বছর ধরে গরুটিকে সন্তানের মতো লালন-পালন করার পর, গত বছর কোরবানির ঈদ উপলক্ষে সোহাগ মৃধা এটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেন।

সোহাগ মৃধা জানান, তিনি বিএনপির একজন সাধারণ কর্মী। দলের চেয়ারপারসনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তিনি গত বছরের ৫ জুন ঢাকার গুলশানের বাসায় গরুটি পৌঁছে দেন। বেগম খালেদা উপহার গ্রহণের পর, সোহাগের ছোট ছেলে জিসান মৃধাকে গরুটি ব্যবহার করে পরিবারের স্বচ্ছলতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, তারা গরুটিকে পরিবারের সদস্যের মতো লালন করেছেন এবং গরুর থাকার ঘর সবসময় পরিষ্কার রাখার দিকে খেয়াল রেখেছেন।

গত বছর ঢাকা থেকে ফেরার পর গরুটি বিক্রি করা যায়নি। ১২ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট উচ্চতা ও ৪৫ মণ ওজনের এই ষাঁড়টি এবার বাড়িতে বসেই বিক্রি করতে চাইছেন তারা। দেশীয় পদ্ধতিতে গরুর যত্নে প্রতিদিন খরচ হয়েছে প্রায় ১,০০০–১,২০০ টাকা।

স্থানীয়রা বলছেন, সোহাগের দেখভাল অনুসরণ করে অনেকেই এক বা দুই গরু লালন-পালন করছেন এবং ‘কালো মানিক’ এলাকার মানুষের জন্য সৌভাগ্য ও আর্শিবাদ হিসেবে বিবেচিত হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড