রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

news-image

বরিশাল ব্যুরো : ট্রাক থেকে ১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এই তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ভোলা-বরিশাল মহাসড়কে মাছের পোনাবাহী একটি গাড়ি আটকানো, চাঁদাবাজি করা, গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখার একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে। বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় জরুরি তলব করার পর কেন্দ্রীয় ছাত্রদল পদক্ষেপ নিয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে সহ-সভাপতি মিয়া বাবুল ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভোলা-বরিশাল মহাসড়কে পোনাবাহী গাড়ি আটকানো ও চাঁদাবাজি করা হতো। এই চক্রে আরও কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন, তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় মিয়া বাবুল ও মো. মিঠুকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

প্রতিবাদে বলা হয়েছে, গত ১৯ মে ভোর ৪টার দিকে কুয়াকাটা থেকে আসা রেনু পোনা বহনকারী একটি গাড়ি আটকানো হয়। চালক ও মালিককে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলারোড এলাকার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের বাসায় নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয় এবং তাদের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়। এ সময় চালক ও মালিককে মারধরও করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের