রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল আজহার ছুটির দিনে মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল পুরোপুরি বন্ধ থাকবে।

সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে। ছুটির দিনগুলোয় যাত্রীর চাপ অনুযায়ী সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। এই সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্টেশনগুলোয় টিকিট বিক্রির নিয়মেও নির্দেশনা রয়েছে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি ও র‍্যাপিড পাসে টপআপ করা যাবে। মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও ভেন্ডিং মেশিন বন্ধ হবে। তবে আগে থেকে এমআরটি বা র‍্যাপিড পাস থাকা যাত্রীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্ল্যাটফর্মে প্রবেশ ও যাতায়াত করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের