রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্স ৩২ হাজার কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : ঈদকে সামনে রেখে চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ বৃহস্পতিবার তথ্য জানান।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছর একই সময়ের তুলনায় ২০.৯০ শতাংশ বেড়েছে।

ব্যাংক সূত্র জানায়, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা তাদের আত্মীয়-স্বজনকে প্রচুর পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এর ফলে দেশে প্রবাসী আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

এর আগে, এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার; মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা