বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : কামরাঙ্গীচর নবীনগর এলাকায় এসি সার্ভিসিং করতে গিয়ে ছয় তলা ভবনের উপর থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (২০) নামে মেকানিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওয়ালটন-এর প্রতিনিধি হয়ে সার্ভিসিং’য়ের কাজ করতেন বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, চাঁদপুর জেলার হাজীপাড়া উপজেলার মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কামরাঙ্গীচর আবুসাঈদ বাজার এলাকায় থাকতেন।

সহকর্মী খালাতো ভাই রাহাদ হোসেন বলেন, ‘তারা সেখানে এসি সার্ভিসিংয়ের জন্য গিয়েছিলেন। ছয় তলা ভবনের বাইরে থাকা (আউটডোর) মেশিনটিতে কাজ করার উদ্দেশ্যে ছাদে গিয়ে রশি বেধে তার সঙ্গে রশিটি আটকানোর আগে ইটের রেলিং ধরে বাইরের দিকে নামার মুহূর্তে ইট ভেঙে নিয়ে নিচে পড়ে যান রবিউল। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা