বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে চোটে নেইমার, সান্তোসের ম্যাচে অনিশ্চয়তা

news-image

স্পোর্টস ডেস্ক : পায়ের পেশিতে চোট পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার। এ কারণে সান্তোসের হয়ে আসন্ন কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে আগামী সপ্তাহে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী দলটির চিকিৎসকরা।

সান্তোসের প্রধান চিকিৎসক রদ্রিগো জোগাইব বুধবার নিশ্চিত করেছেন, নেইমারের ডান পায়ের পেশিতে দুই মিলিমিটার ফোলা বা প্রদাহ ধরা পড়েছে।

তবে এই চোট খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি। জোগাইবের ভাষ্য, আগামী ২৭ মে ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন নেইমার।

ব্রাজিলের একটি ক্রীড়া মাধ্যমকে তিনি বলেন, ‘নেইমারের পায়ের পেশিতে সামান্য চোট ও ফোলা রয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, সে আগামী সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।’

বর্তমানে সান্তোসের রেই পেলে অনুশীলন কেন্দ্রে ব্যক্তিগত সহকারীদের নিয়ে চিকিৎসা নিচ্ছেন নেইমার। পাশাপাশি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

মাত্র দুই দিন আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে নেইমারকে অন্তর্ভুক্ত করেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

তবে দল ঘোষণার আগে নেইমারের চোট নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল কোচিং স্টাফ। বিশেষ করে ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা