,

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে আমরা রিটটি করেছিলাম। এই ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সর্বক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসেও বিষয়টিকে ওভারথ্রো (উপেক্ষা) করতে না পারে।’

রিটকারী অপর আইনজীবী মহসিন রশীদ বলেন, ‘এই সময়ে যা কিছু ঘটেছে, আমরা তার সুষ্ঠু তদন্ত চেয়েছি। পুরো বিষয়টি কীভাবে তদন্ত হবে, তা সরকার ঠিক করবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড