সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার ‎চার্জ শুনানি পেছাল, দোয়া চাইলেন পলক

news-image

আদালত প্রতিবেদক : ‎জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

‎‎আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বরবিশেষ জজ রবিউল আলম রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

‎ ‎এদিকে এ মামলায় আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে হাজিরা দিতে এসে দোয়া চেয়েছেন।

‎‎এদিন এ মামলার চার্জ শুনানির ধার্য দিনে কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

‎এ মামলার আসামি বদিউল আলম জামিনে থাকলেও অন্য এক মামলায় কারাগারে রয়েছেন। এ কারণে তাকে এ মামলায় কারাগার থেকে আদালতে হাজির করতে হাজতী পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। এরপর আদালত ২৫ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

‎‎এদিকে সকাল সাড়ে ৯টার দিকে পলককে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানো হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘হাসপাতাল থেকে আসেছি, দোয়া করবেন।’ দুই হাত তুলে বলেন,‘দোয়া করবেন।’ তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে তা বলেননি।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

‎‎তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

‎‎এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

‎‎শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতকদের মধ্যে।

‎‎সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার