বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, ঢাকার পরিস্থিতি কী?

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি বৃষ্টির পর শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। আজ ঢাকার বায়ু ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে, স্কোর ৮৭। তবে বায়ুদূষণের শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ, স্কোর ৩৬৪, অর্থাৎ এখানকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

আজ বুধবার বেলা ১০টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ, স্কোর ৩৬৪, অর্থাৎ এখানকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। একই সময়ে স্কোর ২৬৮ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানে লাহোর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৬৯ । চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ফিলিপাইনের ম্যানিলা শহর। এর বায়ুমান স্কোর ১৬০। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠমন্ডু, এর স্কোর ১৫৭।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ছুটির দিনে গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

টিমওয়ার্ক ছাড়া চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না

ফ্রিজে কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিদ্যুতের দাম বাড়াতে আজ থেকে শুরু গণশুনানি

ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

ভবিষ্যতে আনসার-ভিডিপি ‘প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করবে

ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, মহাসড়কে উল্টে মৃত্যু

জ্বালানি থেকে কূটনীতি-কেন চীনের কাছে গুরুত্বপূর্ণ রাশিয়া