,

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ডের ফুটবল সিংহাসনে বসল আর্সেনাল। এক ম্যাচ হাতে রেখেই চতুর্থ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে মিকেল আরতেতার দল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করায় উৎসবে মেতে ওঠে উত্তর লন্ডনের ক্লাবটি।

ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তবে প্রথমার্ধেই বড় ধাক্কা খায় পেপ গার্দিওলার দল। স্বাগতিকদের হয়ে ইলি জুনিয়র কোপি গোল করে এগিয়ে দেন বোর্নমাউথকে। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না তারা।

শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরান। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ড্রয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে সিটির সংগ্রহ দাঁড়ায় ৭৮ পয়েন্টে। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। ফলে শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের শিরোপা।

এটি ক্লাবটির ইতিহাসে ১৪তম লিগ শিরোপা। ইংলিশ ফুটবলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল গানাররা। এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়। অবশেষে মিকেল আরতেতার হাত ধরে আবারও লিগ সিংহাসনে ফিরল আর্সেনাল।

এই সাফল্যের পেছনে পরোক্ষ নায়ক হয়ে উঠেছেন বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা। আরতেতার ছোটবেলার বন্ধু ইরাওলার দল সিটিকে রুখে দিয়ে শুধু বন্ধুকেই উপহার দেননি, নিজেদের ক্লাবের ইতিহাসেও লিখেছেন নতুন অধ্যায়।

এই ড্রয়ের সুবাদে আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে বোর্নমাউথ। এমনকি তাদের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও জেগে উঠেছে।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় গার্দিওলা বলেন, কঠিন এক ম্যাচ ছিল এটি। টানা ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ছিল। তবুও সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। শেষ মুহূর্তে গোল পেলেও সেটি যথেষ্ট হয়নি।

প্রতিদ্বন্দ্বী দলের সাফল্যেও উদারতা দেখিয়েছেন এই স্প্যানিশ কোচ। আর্সেনাল ও মিকেল আরতেতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা এই শিরোপার যোগ্য এবং এটি তাদের জন্য বিশেষ এক মুহূর্ত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড