,

ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, মহাসড়কে উল্টে মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মহাসড়কের ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই ট্রাকের চালক ছিলেন। তিনি ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনাসেতু লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড