,

‘আমরা রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে চাই’

news-image

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ভিতিনহা জানিয়েছেন, অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এখনো দলকে দারুণভাবে অনুপ্রাণিত করছেন। তার নেতৃত্ব ও পেশাদারিত্বকে সামনে রেখে ২০২৬ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে পর্তুগাল শিবির।

ভিতিনহা জানান, রোনালদোর মতো একজন কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি প্রতিদিন রোনালদোর কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন এবং তার কঠোর পরিশ্রম ও পেশাদার মানসিকতা দলকে এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ‘তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তার সঙ্গে খেলতে পারা, তার কাছ থেকে শেখা এবং তার পেশাদারিত্ব প্রত্যক্ষ করা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা চাই, তার সঙ্গে এবং তার জন্যই বিশ্বকাপ জিততে।’

রোনালদোর প্রস্তুতি ও মানসিকতা সম্পর্কে ভিতিনহা জানান, তিনি সবসময় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামেন এবং দলের জন্য নিজেকে শতভাগ উজাড় করে দেন।

পর্তুগাল দলকে ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও পথটা সহজ নয় বলেও উল্লেখ করেন ভিতিনহা। তার মতে, এখনই বড় স্বপ্ন নিয়ে ভাবার সময় নয়; বরং ধাপে ধাপে এগোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জেতা। কিন্তু এখনই ফাইনাল বা ট্রফি নিয়ে ভাবার সময় নয়। আগে গ্রুপ পর্বে ভালো করতে হবে। তারপর ধীরে ধীরে সামনে এগোতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড