ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধ করছে পশ্চিমবঙ্গ সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আগামী জুন মাস থেকেই বন্ধ হচ্ছে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা। আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আজকেরবৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সরকারি আর্থিক সহায়তা আগামী জুন মাস থেকে বন্ধ করা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা বাতিল করা।

রাজ্য মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল বলেন, সংরক্ষণের যোগ্যতা নির্ধারণে একটি বিশেষ প্যানেল গঠন করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী যেসব প্রকল্প চালু রয়েছে, সেগুলো চলতি মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। জুন মাস থেকে এসব প্রকল্প বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে পৃথকভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

এসব প্রকল্প বন্ধের সিদ্ধান্তকে রাজ্যের নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত নয়।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১২ সালে ইমাম, মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের জন্য মাসিক ভাতা চালু করেছিল। সে সময় পশ্চিমবঙ্গের নিবন্ধিত ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা ঘোষণা করা হয়। অর্থনৈতিকভাবে দুর্বল ধর্মীয় নেতাদের সহায়তার উদ্দেশ্যে এ প্রকল্প নেওয়া হয়েছিল।

এর কিছুদিন পর একই ধরনের আর্থিক সহায়তা মুয়াজ্জিনদের জন্যও চালু করা হয়। এই দুই প্রকল্পের অর্থ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে বিতরণ করা হতো। পরে ২০২০ সালে তৎকালীন রাজ্য সরকার হিন্দু পুরোহিতদের জন্যও একই ধরনের ভাতা চালু করে। এ প্রকল্পের আওতায় নিবন্ধিত পুরোহিতরা প্রথমে মাসিক প্রায় ১ হাজার টাকা ভাতা পেতেন। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি