রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় সক্ষমতাই হবে সামুদ্রিক নিরাপত্তার মূল শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

news-image
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি।’

তিনি আজ নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শনকালে জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক কারিগরি সুবিধা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে তিনি বলেন, দেশীয় নৌ-শিল্পের বিকাশ, জাহাজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা ও সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

প্রতিরক্ষা উপদেষ্টা আরও নির্দেশ দেন যে, প্রতিটি প্রকল্পের গুণগত মান, প্রযুক্তিগত দক্ষতা ও সময়নিষ্ঠতা নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে আধুনিক, কার্যকর ও আত্মনির্ভরশীল নৌ-শিল্প প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে দেশের সব সংস্থান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি।

ডকইয়ার্ডে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেন তিনি এবং সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও শৃঙ্খলার মাধ্যমে ডকইয়ার্ড ভবিষ্যতে দেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’