রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ৯৫ বার পেছালো
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ফিলিপিন্সে পাঠানো ওই অর্থের বড় অংশ এখনও উদ্ধার হয়নি।
মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তবে সংস্থাটি দফায় দফায় সময় নিয়ে প্রতিবেদন দাখিল করতে পারছে না। বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্সের স্থানীয় মুদ্রা পেসো আকারে তিনটি ক্যাসিনোতে পাঠানো অর্থের একটি অংশ উদ্ধার করতে সক্ষম হলেও ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনও পাওয়া যায়নি।
নিউ ইয়র্কের আদালতে বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ হওয়ার পর পুনরায় এখতিয়ারভুক্ত আদালতে মামলা করা হয়েছে।











