রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, একে একে ৩ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। এর আগে দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। আজ কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। তবে দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে ছুটি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার(১৩ মে) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন, তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। ঘটনার সময় ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা