রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

news-image
ঢামেক প্রতিবেদক : রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন পুরুষের সাত খণ্ডিত অংশ আলাদা করে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে এ খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপ-পরিদর্শক মো. আবু রায়হান নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল। আইনি প্রক্রিয়া শেষে এগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারনা করছে, মৃত ব্যক্তিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরো করে ওই এলাকায় ফেলে গেছে। স্থানীয়রা খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি