রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

অনলাইন ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাইকাররা।

শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

ঘটনাস্থলে দেখা যায়, এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০ মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা আরোহীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

মোটরসাইকেল চালকদের পক্ষে এ কে এম ইমন বলেন, ‘আমরা সংবাদে দেখেছি আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। যাঁদের মোটরসাইকেল আছে, তাদের আয়করের আওতায় এনে অগ্রিম কর (এআইটি) বসানো হতে পারে। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাইক কোনো বিলাসবহুল পণ্য নয়। একটি মোটরসাইকেল কেনার সময়ই ক্রেতাদের শুল্ক ও কর দিতে হয়। এরপর আবার নতুন করে কর আরোপ সাধারণ মানুষের জন্য চাপ সৃষ্টি করবে। আমরা বিষয়টি পুনর্বিবেচনার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেব।’

মানববন্ধনের কারণে সংশ্লিষ্ট সড়কের এক পাশে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়লেও বড় ধরনের কোনো যানজট তৈরি হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ