কঙ্গোয় আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ রোববার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

প্রতিবেদনে ডব্লিউএইচও-এর বরাত দিয়ে বলা হয়, এই সংক্রমণে এ পর্যন্ত প্রায় ৮০ জনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি প্রায় ২৪৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে।

ডব্লিউএইচও -এর ডিরেক্টর জেনারেল ড. তেদরোস আধানম ঘেব্রেইসাস বলেন, এটি এখনো মহামারী হিসাবে ঘোষণা করার পর্যায়ে পৌঁছায়নি।

ড. টেড্রোস সতর্ক করে বলেন, ‘বর্তমানে প্রকৃত আক্রান্তের সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।’

এ বিষয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বা গতকাল বলেন, ‘এই ইবোলা প্রাদুর্ভাবটি বুনদিবুগিও ভাইরাস দ্বারা সৃষ্ট এবং এর চিকিৎসার জন্য কোন অনুমোদিত ওষুধ বা ভ্যাকসিন নেই।’

ডব্লিউএইচও-এর তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৮টি ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে ভাইরাস শনাক্ত হয়েছে, পাশাপাশি বুনিয়া (ইতুরি প্রদেশের রাজধানী), মংওয়ালু এবং রওয়াম্পারা সহ তিনটি স্থানে আরও সন্দেহভাজন রোগী এবং মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভাইরাসটি কঙ্গোর বাইরে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দেশ উগান্ডায় আরও দুটি নিশ্চিত ইবোলা রোগী শনাক্ত হয়েছে। উগান্ডার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ৫৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যাওয়ার পর তার ইবোলা পজিটিভ রিপোর্ট এসেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, কঙ্গোর সীমান্তবর্তী দেশগুলোয় মানুষের চলাচল, বাণিজ্য এবং ভ্রমণের কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা