,

নাতনি কারিনা কায়সারের জন্য দোয়া চাইলেন রাণী হামিদ

news-image

স্পোর্টস ডেস্ক : দাদি রাণী হামিদের সঙ্গে কারিনা কায়সার। ছবি: কায়সার হামিদের ফেসবুক আইডি থেকে নেওয়া

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের সুস্থতা কামনায় দোয়া চাইলেন তার দাদি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রাণী হামিদ। আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান কারিনা কায়সারের বাবা, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাডু রাণী হামিদ দেশবাসীর কাছে তার নাতনি কারিনার সুস্থতার জন্য দোয়া চেযেছেন।’

সম্প্রতি কয়েক দিন ধরে শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল কারিনার। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর একসঙ্গে হেপাটাইটিস এ ও ই–এর জটিলতা দেখা দিলে লিভার ফেইলিউরের পরিস্থিতি তৈরি হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফসাপোর্টে নেওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতে নেওয়া হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। আজ সকালে এ নিয়ে কায়সার হামিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যে কোনো সময় মরে যেতে পারি— দুই মিনিটের গ্যারান্টি নেই। তারপরও মৃত্যুর মতো এমন একটি বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সবার মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড