বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে সুখী দেখতে চাইলে যা কখনোই করবেন না

news-image

মনে প্রশ্ন জাগতে পারে সুখী মনিুষেরা কি করেন ? কোন কাজগুলোর জন্য তারা এতো সুখী জীবনে। এই প্রশ্ন যে কোন সাধারন মানুষের মধ্যেই আসতে পারে। কারন মানুষ জীবনের অনেকট সময় সুখ খুঁজেই পার করে দেন তবুও অধরাই থেকে যায় সুখ।
আবার অনেকেই জানে সুখ তার নিজের কাছে। তার যা আছে তাই নিয়ে সুখে থাকেন। অপরদিকে প্রাচুর্যের মাঝে থেকেও অনেকেই সুখ খ–ঁজে পায় না। নিজেকে সুখী মানুষ হিসেবে দেখতে চাইলে কিছু কাজ জীবন থেকে একেবারেই বাদ দিতে হবে।
নিজেকে ছোট ভাবা
আপনার যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকুন। একবার ভেবে দেখুন রাস্তার পাশে যারা বাস করে তারা কি অবস্থায় জীবন যাপন করছে। তাদের থেকে সৃষ্টিকর্তা আপনাকে অনেক সুখে রেখেছেন।
নিজেকে অন্যেরসাথে তুলনা করা
নিজেকে নিয়ে যে সুখী নয় সে কোন কিছুতেই সুখ খুঁজে পায় না। নিজেকে সম্মান করতে না জানলে কারো কাছ থেকে সম্মান পাওয়া যায় না। নিজেকে অন্যের সাথে তুলনা করার মতো বোকামি আর হয় না। কারন পৃথিবীতে কেউ কারো মতো হতে পারে না।
মানুষের কথায় কান দেয়া
মানুষ আপনার সম্পর্কে কথা বলেই যাবে। আপনি সোজা পথে হাঁটুন আর বাঁকা পথে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে কাজ করে যান। এক সময় দেখবেন যারা আপনার সম্পর্কে কুৎসা রটাতো তারাই আপনার গুন গাইবে। মানুষের সকল কথায় কান দিয়ে নিজের সুখ নষ্ট করার কাজটি একেবারেই করবেন না।
অন্য কারো ওপর নিজের খুশির জন্য নির্ভরশীলতা
অন্য কোন মানুষ এবং অন্যের কোনো জিনিসের মধ্যে আপনার সুখ থাকতে পারে নাা। কারন সুখ পুরোপুরিই একটা মানোসিক ব্যাপার যা আতœতৃপ্তি থেকে আসে। যখন কোনো বস্তু বা অন্য কারো ওপর নিজের সুখের জন্য নির্ভর করতে হয় তখন কখনোই সুখী হওয়া যায় না। সে কারনেই নিজের সুখের জন্য অন্য কারো উপর নির্ভরশীল থাকা নয়।
অতীত ধরে রাখা
মানুষের ভালো-মন্দ দুই ধরনেরই অতীত থাকতে পারে, কিন্তু সেই অতীত ধরে রেখে যদি বর্তমানে কষ্ট এবং ভুল বুঝতে পেরে নিজেকে দোষী ভাবা হয় তা বোকামী ছাড়া আর কিছুই না। অতীতের কাজ শুধুমাত্র আপনি যে ভুলটি করেছিলেন তা থেকে শিক্ষা নেওয়া। অতীতকে ধরে রেখে বর্তমানকে নষ্ট হতে দিবেন না।
অন্যের খুঁত ধরতে যাওয়া
যার চোখে অন্য মানুষের খুঁতটা আগে চোখে পরে সে কখনই সুখী হতে পারেন না। কারন তার মন সব সময় নেতিবাচক জিনিসটিই খুঁজবে। যিনি নেতিবাচক জিনিসটিই দেখবেন তিনি নিজেই সুখকে দূরে ঠেলে দিয়ে থাকেন। তাই অন্যের খুঁত ধরতে যেয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না।
মুখে এক ভেতরে আরেক
মুখে এক ভেতরে আরেক এই ধরনের দ্বিমুখী সাপের ভূমিকা একেবারেই মনে লালন করবেন না। যারা এই ধরনের আচরন করেন তারা কখনোই ভালো থাকতে পারেন না।একসময় নিজের দ্বিমুখী আচরনের কারনে নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পরেন।
বিফলতা কে ভয়
বিফলতাকে ভয় পেলে জীবনে এগিযে যাওয়া সম্ভব নয়। সফল হতে চাইলে বিফলতাকে স্বীকার করে নিয়ে এগিয়ে যেতে হবে। বিফলতাকে ভয় করে জীবন চলতে থাকলে সুখী হওয়া সম্ভব না। যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে যুদ্ধে না যাওয়ার কোনো মানেই হয় না। সে কারনেই বিফলতার ভয়কে মন থেকে সরিয়ে ফেলুন।
ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা
ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ জানি না। ভাগ্যকে আমরা নিজের হাতেই গড়তে পারি । এছাড়া ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ জানি না । তাই অযথা চিন্তা করে বর্তমানের সুখ নষ্ট করার কোন মানেই হয় না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা