রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে পর্যাপ্ত পশু রয়েছে কোরবানিতে কোনো সংকট হবে না’

news-image

সাভার প্রতিনিধি : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, ‘কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। ভারত থেকে যাতে চোরাই পথে গরু না আসতে পারে, সে বিষয়ে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। এবারে কোরবানির ঈদে পশু সংকট হবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচী উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন|

মন্ত্রী বলেন, ‘বিজিবির সঙ্গে কয়েকটা মিটিং করেছি যাতে ভারত থেকে কোনো গরু আসতে না পারে। শুধু কোরবানির গরুই না বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকেরা এখন জানেন কি করে গরু লালন পালন করতে হয়। সব কিছুই উন্নতি হয়েছে। তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।’

পরে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) বৃক্ষ রোপন করেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এদিন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা