শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প: “আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না”

news-image

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা চাপের মুখে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ে তিনি একটুও চিন্তিত নন।

চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি শুধু একটি বিষয়ের কথা চিন্তা করি—ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাবে না। সাধারণ মানুষের আর্থিক অবস্থা আমাকে প্রভাবিত করে না।”

তিনি আরও বলেন, “শেয়ারবাজার উঠুক বা নামুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান পারমাণবিক অস্ত্র না পায়। এই পরিস্থিতি শেষ হলে তেলের দাম কমে যাবে, শেয়ারবাজারও চাঙ্গা হবে।”

ট্রাম্পের বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, তিনি সাধারণ মানুষের খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি উপেক্ষা করছেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ আমেরিকান ইরানের সঙ্গে যুদ্ধে বিরোধী।

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন