শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ট্রেন টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

news-image
অনলাইন ডেস্ক : ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যে প্রথম দিনের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

২৩ মে’র ট্রেনের জন্য আজ সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৯টার মধ্যেই শেষ হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, ২৩ থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিনের ট্রেনের টিকিট নির্ধারিত সময়ে বিক্রি হবে। ঈদের পর ফিরতি যাত্রার জন্য টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট একবারে কিনতে পারবেন।

যাত্রী সুবিধার জন্য ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে এবং কোরবানির পশু পরিবহনের জন্য দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন