স্বাস্থ্যমন্ত্রী: হাম না নেওয়া শিশুদের খুঁজে টিকা দেওয়া হবে

news-image
অনলাইন প্রতিবেদক : হাম মোকাবিলায় সরকার এখন টিকা ও চিকিৎসা কার্যক্রমে মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, যারা হামের টিকা পাননি, তাদেরকে খুঁজে বের করে টিকা দেওয়া হবে।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশের টার্গেট কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে। এখনও টিকা কার্যক্রম চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, মাইকিং ও স্থানীয় কার্যক্রমের মাধ্যমে টিকা না নেওয়া শিশুদের টিকা দেওয়া হবে।

হাম সংক্রান্ত চিকিৎসা এবং টিকার ওপর সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। মন্ত্রী বলেন, “আইসিইউ ব্যবস্থা আছে, ডাক্তাররা সতর্কভাবে দায়িত্ব পালন করছেন এবং সবার সহযোগিতা দরকার।”

হামের টিকার সম্ভাব্য সংকট নিয়ে তদন্তের বিষয়ে মন্ত্রী জানান, “সংকট চলাকালীন বিচার করার চেয়ে আমরা টিকা ও চিকিৎসায় মনোযোগ দিচ্ছি। সংকট শেষ হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, “ডেঙ্গুর কোনো টিকা নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং রোগীদের জন্য মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।”

এ সময় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করেছে। চীনা দূতাবাস এবং সিনোভ্যাক বায়োটেকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি