রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সংকট মোকাবিলার কারণে সারা দেশে মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকলেও, ঈদুল আজহা উপলক্ষ্যে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির মঙ্গলবার (১০ মে) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকান খোলার সময় বাড়িয়েছে।

দোকান মালিক সমিতি জানিয়েছে, তাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কোনো অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

এ জাতীয় আরও খবর