,

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

news-image

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহার মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গত রোববার দুপুরে সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৫ মে প্রকাশিত টিজারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রকস্টার’। এতে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা গেছে। দর্শকদের মতে, এই সিনেমায় তার উপস্থিতি আগের যেকোনো চরিত্র থেকে আলাদা।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ভালো মানের নির্মাণের সঙ্গে শুরু থেকেই থাকতে চায় চরকি। প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বয়ে একটি শক্তিশালী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যেই তারা ‘রকস্টার’-এর সঙ্গে যুক্ত হয়েছে।

নির্মাতা আজমান রুশো জানান, তিনি নিজেও একসময় সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের উত্থান-পতনের গল্প থেকেই সিনেমাটির ধারণা এসেছে। তাই এটি শুধু বিনোদনের সিনেমা নয়, বরং একজন শিল্পীর সংগ্রাম, সাফল্য ও ব্যক্তিগত জীবনের বাস্তবতাও তুলে ধরবে।

সিনেমাটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পরে এটি চরকি অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড