,

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল, আর সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত ৫৫ দিনে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৪৪ শিশু। একই সময়ে ২৮২ শিশুর নতুন করে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮১৯ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ৫০৩ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।

বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ১৩৮ জন। এ ছাড়া রাজশাহীতে ৭৮, বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ এবং রংপুর বিভাগে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন মৃত্যুর হিসাব যুক্ত করা হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৫২ জন। নতুন ১১ মৃত্যু এবং তিন মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য সমন্বয়ের পর তা বেড়ে ৪০৯ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারের কেন্দ্রীয় তালিকার বাইরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে হামে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ