ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী
ফুলবাড়ী প্রতিনিধি : ফুলবাড়ী প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার অন্য দেশকে সুবিধা দেওয়ার জন্য দেশের কয়লা ও পাথর সম্পদ ধ্বংস করেছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশীয় সম্পদ সর্বোচ্চভাবে ব্যবহার করে জনগণের উন্নয়নে কাজে লাগাবে। মঙ্গলবার মন্ত্রী বড়পুকুরিয়া কয়লাখনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পরিদর্শন করেন এবং খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।











