মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সুস্থ মির্জা আব্বাস

news-image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কিছু সময়ের জন্য আত্মীয় ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে দেশে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হবে।

মির্জা আব্বাস ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর